বন্ধুদের সাথে স্নান করতে এসে তলিয়ে গেল স্কুল ছাত্র - The News Lion

বন্ধুদের সাথে স্নান করতে এসে তলিয়ে গেল স্কুল ছাত্র

 


দি নিউজ লায়নঃ    নদীয়ার পলাশী রামনগর ঘাটে বন্ধুদের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম রণজিৎ মোদক বয়স ১৫ মীরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার তিন বন্ধুর সঙ্গে সাইকেলে করে পলাশী রামনগর ঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে আসে‌। 


সেই সময় বিপত্তি ঘটে সাঁতার না-জেনে দুজনে জলে হাবুডুবু খেতে থাকে ঘাটে উপস্থিত লোকজন কোনমতে একজনকে উদ্ধার করলেও মনোজিৎ কে উদ্ধার করতে পারেনি।  খবর পেয়ে পরিবারের লোকজন ও মীরা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 


স্থানীয় ডুবুরি ও মানুষের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে, সেখান থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তর এর কর্মীরা পৌঁছানোর আগে পর্যন্ত নিখোঁজের কোন খবর পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.